
এমভি বে ওয়ানে ‘সিপ্লাস টিভি’র ৭ বছর পূর্তি উদ্যাপন
বিলাসবহুল জাহাজ এমভি বে ওয়ানে ও সেন্টমার্টিন দ্বীপে বার্ষিক আনন্দ ভ্রমণ ও প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উদ্যাপন করেছে বন্দর নগরী চট্টগ্রামের ভাষায় প্রচারিত জনপ্রিয় ‘সি প্লাস টিভি’ পরিবার।
প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর অপু তার সাংবাদকর্মী, সংবাদপাঠক সহ প্রায় ৬০ জন তরুণ সদস্যদের নিয়ে গত ৫ জানুয়ারি রাত ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে আনন্দ ভ্রমণের মধ্যদিয়ে শুরু করে বর্ণাঢ্য এ অনুষ্ঠান।
জাহাজে ভাসতে ভাসতে বিশাল অডিটরিয়ামে কেক কাটা, র্যাফেল ড্র ও প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আনন্দ ভ্রমণের বড় ঢেউটি দৃশ্যমান হয় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে। সেখানে বার-বি-কিউ পার্টি, র্যাফেল ড্র ও বিচে ফুটবল খেলাসহ সংগীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ফিরতি পথে শনিবার বেওয়ান অডিটরিয়ামে বিগত বছরগুলোতে সি প্লাসের অর্জনসহ বিভিন্ন আলোচনা, স্মৃতিচারণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
বে ওয়ান ক্রুজে যাতায়াতকারী প্রায় ৯৫০ জন যাত্রী সেদিন সি প্লাস পরিবারের ৭ বছর পূর্তি তথা জন্মদিন উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
০