
ঢাবি চারুকলার গ্রুপ ৬১
এর দলীয় চিত্র প্রদর্শনী
g ইত্তেফাক রিপোর্ট
গত বৃহস্পতিবার ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ১৯৯১-৯২ সেশনের শিক্ষাথী গ্রুপ-৬১-এর পাঁচ দিনব্যাপী দলীয় চিত্র প্রদর্শনী শৈল্পিকতার গভীরতা অন্বেষণ: অনুপ্রেরণা প্রকাশ’ শিরোনামে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারির মধ্যে গ্রুপ - ৬১ বন্ধুরা মিলে ৩১ বছর পূর্তি উপলক্ষ্যে ফিতা ও কেক কেটে প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত করেন । অনুষ্ঠানে বলা হয়, বিগত ৩১ বছরে, গ্রুপ ৬১-এর সদস্যরা শুধু শৈল্পিক বক্তৃতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি বরং উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।
আরো বলা হয়, বিগত তিন দশক ধরে দেশীয় সংস্কৃতিতে নানা মাধ্যমে স্বতন্ত্র প্রতিভাকে আলিঙ্গন করে এবং সৃজনশীলতার সীমানা ঠেলে শিল্পকলার আঙিনায় প্রভাব বিস্তার করেছে। গ্রুপ ৬১-এর অংশগ্রহণকারীরা তাদের চিত্রকর্ম সৃষ্টিতে নানাভাবে নিরীক্ষা করেছেন। প্রত্যেকের কাজেই রয়েছে নতুন নতুন মাত্রা। প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো নানা মাধ্যমে সম্পাদন করেছেন প্রত্যেকের সুনিপুণ চিন্তা শক্তির মাধমে। কাজগুলো দেখলে মনে হয় শিল্পকলার জগতে নতুন এক আয়োজন, যাতে শৈল্পিক বিকাশ এবং গহিনের নির্যাস রয়েছে। এই গ্রুপের উদ্দেশ্য দেশে সকল প্রকার আধুনিক শিল্পকলা চর্চার শৈল্পিক জগতে ছড়িয়ে দেওয়া।
শিল্পকলার প্রতি তাদের অনুরাগ, চিত্রকলা চর্চার সুপ্ত বাসনা, শৈল্পিক চাহিদা পূরণের জন্য একটি আর্ট কমপ্লেক্স প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাও রয়েছে, যেখানে অনেক শিল্পী তাদের মনন চর্চার মাধ্যমে শৈল্পিক শৃঙ্খলা বিকাশ লাভ করতে পারে। গ্রুপ ৬১-এর অসাধারণ যাত্রা এবং বাংলাদেশে একটি সমৃদ্ধ ও উন্মুক্ত শিল্প সম্প্রদায় গডতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই দলীয় প্রদর্শনীতে তেল রং, অ্যাকরেলিক রং, জল রং, মিক্স মিডিয়া ও একটি স্থাপন শিল্পীসহ ১৫ জন শিল্পীর ২৬টি শিল্পকর্ম রয়েছে। ১৩ জুলাই শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত। প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর স্থান : সফিউদ্দীন শিল্পালয়, বাড়ি-২১/এ, (প্রথম তলা), রোড-০৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫।